প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 3, 2026 ইং
,গ্রাম্য সালিশ পছন্দ না হওয়ার জন্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্টকে প্রাণনাশের চেস্টা।

,গ্রাম্য সালিশ পছন্দ না হওয়ার জন্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্টকে প্রাণনাশের চেস্টা।
মোঃ আনিসুজ্জামান বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল।
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলাধীন রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে গিয়ে সেনাবাহিনীর সাজেন্ট (অবঃ) মোঃ আব্দুল লতিফ কে ১। মোঃ রফিকুল ইসলাম বুলবুল (৪৫) পিতা- মোঃ আব্দুল কুদ্দুস, ২। মোঃ আব্দুল কুদ্দুস (৭০) পিতা- মৃত: হোসেন আলী, ৩। মোছাঃ রেহেনা বেগম (৪০) স্বামী- মোঃ রফিকুল ইসলাম বুলবুল, ৪। মোছাঃ রহিমা বেগম (৫৮) স্বামী- মোঃ আব্দুল কুদ্দুস, ৫। মোঃ রকিবুল ইসলাম বুলেট (৩৮) পিতা- মোঃ আব্দুল কুদ্দুস, সর্ব সাং- শালিয়াবহ, ইউপি- রসুলপুর, থানা- ঘাটাইল, জেলা-টাঙ্গাইল সহ অজ্ঞাতনামা ৫/৬ জন মিলে হত্যার উদ্দেশ্য লোহার রড দ্বারা মাথায় আঘাত করে ফলে যার ফলে মাথা ফেটে যায়।আরও প্রকাশ থাকে আসামি দ্বয় কিল ঘুষি লাথি মারে ও প্রাণনাশের হুমকি দিতেছে। , বিবাদীগন আমাদের নিকট আত্মীয় স্বজন ও প্রতিবেশী। ঘটনার বিবরণে জানা যায় পূর্ব হইতে বাদীপক্ষ বিবাদীদের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধের জের ধরিয়া বিবাদীগন আমাদের ক্ষতি সাধন ও মারপিট করার সুযোগ খুজতে থাকে। গত ০১/০৬/২৩০২৬ ইং তারিখ দুপুর অনুমান ০২:০০ ঘটিকার সময় আমার ভাতিজা মোঃ এরশাদ আলী (৪৪) এর পরিবারের লোকজনদের সাথে বিবাদীদের সাথে ঝগড়া বিবাদ হয়। পরবর্তীতে উক্ত বিষয় নিয়ে একই তারিখ রাত্র অনুমান ০৯:০০ ঘটিকার সময় এলাকার গন্যমান্য লোকজনদের নিয়ে আমাদের বাড়ীতে একটি শ্যালিস বৈঠকে বসা হয়। উক্ত শালিস বৈঠকের সিন্ধান্ত বিবাদীদের পছন্দ না হওয়ায় বিবাদীগন শালিস বৈঠক হতে উঠে আমাকে এলোপাথারী ভাবে কিল ঘুষি লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ১ নং বিবাদীর হুকুমে ২ নং বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথার মাঝ বরাবর বারি মারিয়া ফাটা গুরুতর রক্তাক্ত জখম করে। আমার ডাক চিৎকারে উপস্থিত লোকজন আগাইয়া আসিয়া বিবাদীদের হাত থেকে আমাকে প্রানে রক্ষা করে। এছাড়া বিবাদীগন আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ প্রানে মারিয়া ফেলিবে বলিয়া প্রাননাশের হুমকি প্রদান করে। বাদীর শারীরিক অবস্থা আশংকা জনক হওয়ায় উপস্থিত লোকজন বাদীকে ঘাটাইল উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার মাথায় ৬/৭ টি সেলাই দেন। ৫ নং বিবাদী ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও উক্ত ঘটনা তাহার পরিকল্পনায় বাস্তবায়ন হয়েছে বলিয়া জানতে পারি। বিবাদীগন উশৃঙ্খল ও খারাপ প্রকৃতির লোক, তাহারা যেকোন সময় আমার বা আমার পরিবারের লোকজনদের আরও বড় ধরনের ক্ষতি করিতে পারে। আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য ঘাটাইল থানায় আসিয়া অভিযোগ দায়ের করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪